স্টাফ রিপোর্টার, তালা \ রবিবার (২২ আগষ্ট) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কপোতা অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কপোতা অববাহিকা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কপোতা অববাহিকা কমিটির সদস্য তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, শেখ আব্দুল হান্নান, মোঃ শফিকুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, শেখ সাদেকুজ্জামান, অচিন্ত্য কুমার সাহা, নন্দী দিপঙ্কর, রবীন্দ্র নাথ কর্মকার, ঝর্ণা রানী মন্ডল, নাজমা আক্তার, সোহেল পারভেজ, শেখ মাহাবুবুর রহমান রানা,ইউপি সদস্য রফিকুল ইসলাম, মোঃ আজিজ বিশ^াস, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণের ইকবাল হোসেন লাভলু, ফাওজুল কবীর, মোঃ আলামিন মোড়ল প্রমুখ। সভা শুরুতেই শোকাবহ ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্যবৃন্দসহ ঐদিন নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া উত্তরণ-সীমান্ত কারিগরী প্রশিণ কেন্দ্রের প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাক আলী, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে প্রভাষক মোঃ হাফিজুর রহমান ও পাইকগাছা পানি কমিটির সদস্য পারুলের মেয়ের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। একইসাথে কপোতা অববাহিকার টিআরএম কার্যক্রমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টিগোচর করতে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এলাকার জলাবদ্ধতা, কপোতাক্ষ নদ খননের ২য় ফেইজসহ পানি কমিটির কার্যক্রম মূল্যায়ন নিয়ে সভায় আলোচনা করা হয়।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













