স্টাফ রিপোর্টার, তালা \ তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ হাফিজুর রহমান (৫২) আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে সাতীরার একটি বে-সরকারি হাসপাতালে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়। রবিবার (২২ আগষ্ট) সকালে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে কয়রার নাকশা গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মাতা, স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজা নামাজ পড়ান তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তাওহীদুর রহমান। এদিকে শিক্ষক হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে সহকর্মীসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













