নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর – মাইজপারা সড়কের পাশেই সড়ক ও জনপথ ( স ও জ ) এর যায়গা দখল করে শান্ত তরফদার, পিতা- কালাম তরফদার সাং পেড়লি তুলারামপুর বালুর বেড ও পাকা দোকান ঘর নির্মান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে, সরোজমিনে গিয়ে জানা যায়, শান্ত তরফদার সড়ক ও জনপথ ( স ও জ) এর জমি দখল করে বালুর বেড তৈরি করেছেন,এবং বর্তমানে আরো ফাকা যায়গা দখল করার জন্য পাকা দোকান ঘর নির্মাণ করছেন। এলাকাবাসীর সাথে আলাপ করে জানাযায়, তুলারামপুর যশোহর মূল রাস্তার পাশে একটি মসজিদ ছিল, রাস্তা প্রশস্ত করার জন্য স¤প্রতি মসজিদটি ভেঙ্গে ফেলা হয়,আমরা এলাকাবাসীরা মসজিদটি পূনরায় নির্মানের জন্য বর্তমানে শান্ত তরফদার যে যায়গাটিতে দোকান ঘর নির্মাণ করছেন সে যায়গাটি ঠিক করেছিলাম। মসজিদ নির্মানের বিষয়টি জানতে পেড়ে তিনি দ্রুত সেখানে দোকান ঘর নির্মাণ করছেন। এছাড়াও দির্ঘদিন যাবত সরকারী যায়গা দখল করে বালুর ব্যবসা করছেন । সরকারী যায়গা দখল করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা সরকারী কোন দপ্তর নেয়নি। সরকারী যায়গা দখল করে বালুর ব্যবসা ও পাকা দোকানঘর নির্মাণের বিষয়ে শান্ত তরফদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি আমার যায়গায় বালুর বেড ও পাকা দোকান ঘর নির্মান করেছি,সরকারী কোন যায়গা দখল করিনি। এ বিষয়ে নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৈাশলী এ এম আতিক উল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার কাছে এ বিষয়ে লিখিত ভাবে কেউ কিছু জানায় নি,আমি বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি খোজ খবর নিচ্ছি। যদি সড়ক ও জনপথ বিভাগের যায়গা দখল করে কেউবালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণ করে থাকে তাহলে আমরা তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













