সাতক্ষীরা প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধ ভাবে প্রবেশ করে মৎস্য আহরণের অপরাধে মাছধরার সরঞ্জাম ও একটি ট্রলারসহ চার ভারতীয় জেলেকে আটক করেছে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সদস্যরা। শনিবার রাতে ভারত সীমান্ত অতিক্রম করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পাকড়াতলী খালে মাছ ধরার সময় পুষ্পকাটি বনবিভাগের সদস্যরা ওই চার ভারতীয় জেলেকে আটক করেন। তারা প্রত্যেকে ভরতের দক্ষিন চব্বিশ পরগনা জেলার নাগরিক। আটককৃত জেলেরা হলেন, ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার পার্বতী গ্রামের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (৪০), একই গ্রামের প্রফুল্ল কৃষ্ণ’র ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) ও ধীরেন সরদারের ছেলে গুরুধর সরদার (৪৪)। পুষ্পকাটি বন বিভাগের ষ্টেশন অফিসার (এসও) রেজাউল ইসলাম জানান, ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পুনরুজ্জীবিতকরণ এবং প্রজনন মৌসুম হওয়ায় তিন মাস সুন্দর বনের মৎস্য ও মৎস্যজাত সকল প্রকার আহরণ সরকারি ভাবে বন্ধ ঘোষনা করা হয়। এই নিষেধাজ্ঞ অমান্য করে বাংলাদেশী সীমানায় প্রবেশ করে অবৈধ ভাবে মৎস্য আহরণের অপরাধে উক্ত চার ভারতীয় জেলেকে আটক করা হয়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত জানান, আটককৃত চার ভারতীয় জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













