স্টাফ রিপোর্টার : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় চার জনের মৃত্যু হয়েছে। মোট ১৭৪ টি নমুনা পরীা করে এ ফল মিলেছে। জেলাতে করোনা শনাক্তের হার ১৮.৯৬ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা: আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা: রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন। ডা: রেহেনেওয়াজ জানান, সোমবার প্রাপ্ত ফলাফলে যশোর সদরে ১৪,শার্শায় ০, মনিরামপুরে ১, কেশবপুরে ০, চৌগাছায় ৯,অভয়নগর ২,বাঘারপাড়া ১,ঝিকরগাছা ৬, জনের করোনা পজেটিভ এসেছে। এনিয়ে যশোরে ২০ হাজার ৭৯৭ জনের করোনা শনাক্ত হলো। তাদের মধ্যে ১৯ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট মারা গেছেন ৪৪৪ জন।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













