নজরুল ইসলাম, খেদাপাড়া প্রতিনিধি ঃ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন এর সন্তান মালেশিয়া প্রবাসী আলাল উদ্দীন (৩৫) চলে গেলেন না ফেরার দেশে। তার পিতা পিতা মোঃআব্দুল হক এবং গ্রাম চাঁদপুর৷ প্রায় ১০বৎসর যাবত(মাঝে দুইবার সন্তান জম্মের আগে এবং পরে এসেছিল) সে মালেশিয়া প্রবাসী, প্রায় ১২-১৩দিন আগে সে করোনায় আক্রান্ত হয়েছিল, কোম্পানির তরফ থেকে হাসপাতালে নিয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে প্রায় ১০দিন চিকিৎসাধীন আবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় । তারা ৪ভাই ৩বোন। মরহুম আলাল উদ্দীন (আলা) এর ৫ বছরের একটা কন্যা সন্তান আছে। আলাল উদ্দীন একজন সদালাপী এবং পরিশ্রমী মানুষ ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে করোনায় মৃত্যু বরণ করায় তার লাশ দেশে ফেরত আনা সম্ভব নয় বলে একাধিক সূত্র জানিয়েছে। সেই কারণে তাকে মালেশিয়ার মাটিতে দাফন করা হবে। তার মৃত দেহটি শেষ বারের মতো আর কোন দিন দেখা হবে না প্রিয় মানুষ গুলোর। তার পরিবারের প থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













