ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফুলতলা প্রেস কাবের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৫০ হাজার টাকার করোনা সুরক্ষার পিপিআই, হ্যান্ডস গ্লাভস ও মাস্ক সামগ্রী উপহার প্রদান করা হয়। ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন। উপস্থিত ছিলেন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি ও ফুলতলা প্রেস কাবের সদস্য শফিকুল ইসলাম, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও জামিরা ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান, এসআই মোঃ মাহমুদ, ফুলতলা প্রেস কাবের সহ-সভাপতি মহাতাব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সদস্য ডাঃ আঃ হাই, মঈন উদ্দিন ময়না, তরিকুল ইসলাম টলা, মোঃ রাসেল শেখ, মোঃ ইব্রাহিম মোল্যা, মাসুদ আহম্মেদ, ডাঃ জয়দেব সরকার প্রমুখ। উল্লেখ্য, বাংলা চ্যানেল নিউওয়ার্ক, ইউটিউব চ্যানেল পাবলিক টিভি ডট প্রেস, বাংলাদেশ টেক্সাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইঞ্জিঃ মাসুদ আহম্মেদ, বুটেক্স এর কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আকবর এবং ফেসবুক অনলাইন বিজনেস সুপার ১০ কর্তৃপক্ষের আর্থিক সহযোগিতায় উল্লেখিত সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও...
চার বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, দারিদ্র্যের ঝুঁকিতে আরও ৬ কোটি ২০ লাখ
যশোর ডেস্ক : দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় কমে যাওয়া, পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব এবং নিত্যপণ্যের বাড়তি দামের চাপে...
ডুমুরিয়ায় আলি আসগার লবি এমপি, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব...
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনার ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব না। সোমবার...
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের আহত-৩, থানায় এজাহার দাখিল
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে বাপ-ছেলেসহ একই পরিবারের ৩ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, লতা গঙ্গারকোনার মৃতঃ নূর হোসেনের দু'ছেলে আয়ুব...
কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:মহাপবিত্র বিশ্ব ওরোশ শরীফ ২০২৭-এর দাওয়াতি মিশনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাকের পার্টির কৃষক ফ্রন্টের নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা...














