খাজুরা (যশোর) প্রতিনিধি : দীর্ঘদিনের পিছিয়ে পড়া প্রতিষ্ঠানটি এবার সাফল্য নিয়ে ঘুরে দাড়িয়েছে। শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় যশোরের খাজুরা এমএনমিত্র মাধ্যমিক বিদ্যালয় অভাবনীয় এ সাফল্য অর্জন করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে দু’জন জিপিএ-৫ গোল্ড ও একজন জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানের কারিগরী বিভাগে ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কৃতকার্য হয়েছে ৯১ জন। এর মধ্যে দু’জন জিপিএ-৫ গোল্ড পেয়েছে। কারিগরীতে শতকরা ৮৩% পাশের হার। গত রোববার দুপুরে ফলাফল প্রকাশের পর স্কুল চত্বর উৎসব মুখর হয়ে উঠে। করোনার কারণে শিক্ষার্থীরা এ উৎসবে যোগ দিতে পারেনি। তবে এদিন বেশ কয়েকজন অভিভাবক মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে ছুটে আসেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ইছালী ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন। এ সময় তারা একে অন্যকে মিষ্টি খাইয়ে দেন। মঈনুদ্দিন ময়না নামে এক অভিভাবক জানান, বৃহত্তর খাজুরা এলাকার প্রথম মাধ্যমিক এটি। ১৯৪৩ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। গত কয়েক বছর যাবৎ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ও ফলাফলে পিছিয়ে ছিল। বর্তমান প্রধান শিক্ষক বজলুর রহমান যোগদানের পর পিছিয়ে পড়া প্রতিষ্ঠানটি সাফল্য নিয়ে ঘুরে দাড়িয়েছে। প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক বজরুল রহমান জানান, ‘আমাদের শিক, অভিভাবকদের তৎপরতা ও শিার্থীদের পরিশ্রমে আশানুরূপ ফল সম্ভব হয়েছে। আগামীতেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি’।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














