স্টাফ রিপোর্টার:- চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম মিলন ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে গণসংযোগ করে চলেছেন। গণসংযোগে দলীয় নেতাকর্মিদের ব্যাপক সাড়া জেগেছে বলে অনুসন্ধানে জানা গেছে। চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম মিলন হলেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আ,লীগের সংগঠনের দেখবাল করাসহ দলীয় কার্যক্রম পরিচালনার প্রধান ভূমিকায় রয়েছেন। তিনি এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে ময়দানে রয়েছেন। শহিদুল ইসলাম মিলনের ধারাবাহিক মতবিনিময় ও গণসংযোগের অংশ হিসাবে শুক্রবার সন্ধায় ইউনিয়নের গোপীকান্তপুর বাজার মোড়ের সকল দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এবং সর্বশেষ জনসাধারনের উদ্দেশ্যে কথা বলেন এবং তার জন্য সকলের কাছে দোয়া চান। এর পর ইউনিয়নের নেংগুড়াহাট আমতলা মোড়ে উপস্থিত সকলের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। সর্বশেষ শয়লাহাট বাজারের লোকজনসহ দোকানদারদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় ও গণসংযোগে ভোটারদের ও সাধারণ লোকদের ব্যপক সাড়া পেয়েছে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর মিলনের সাথে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, আ,লীগ নেতা আব্দুল আজিজ, সরদার, যুবলীগ নেতা আজিজুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ, ছাত্রলীগ নেতা আবু ব্ক্কর প্রমুখ। গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














