ফুলতলা (খুলনা) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফুলতলার দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু’র পক্ষে শনিবার বিকালে এক নির্বাচনী কর্মী সমাবেশ স্থানীয় ডাবুর মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি আলহাজ¦ ফেরদৌস আহমেদ ভুইয়া, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কম. আনছার আলী মোল্যা, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. তারিক হাসান মিন্টু, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মোর্শারফ হোসেন মোড়ল, শেখ রওশন আলী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন। সাবেক ছাত্রনেতা এস কে মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কামরুজ্জামান নান্নু, শহিদুল ইসলাম মোল্যা, প্রভাষক কম. রেজোয়ান রাজা, যুবলীগ নেতা এস কে আলী ইয়াছিন, আশরাফুল আলম কচি, রবীন বসু প্রমুখ। সভায় বক্তৃারা আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলুকে পুণরায় নির্বাচিত করার আহবান জানান।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...













