স্টাফ রিপোর্টার : ঝিকরগাছায় নারী উদ্যোক্তা মোছাঃ কল্পনা খাতুন (২৮) এর বিরুদ্ধে বিভিন্ন সড়যন্ত্র হওয়ায় তিনি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট অভিযোগ দিয়েছেন। তিনি ঝিকরগাছা (কাটাখাল পালবাড়ি সংলগ্ন ‘স’ মিলের পাশে) গ্রামের মাহাবুবুর রহমানের স্ত্রী। সে তার অভিযোগে ৫জন হলেন, একই গ্রামের ইউনুস আলীর ছেলে মিরাজ হোসেন (২৯), আল-আমিন (৩১), মৃত জোহর সরদারের ছেলে ইউনুস আলী (৫৫), লুকমান আলীর ছেলে হাসান আলী (২৯) সহ লুকমান আলী (৬০)। অভিযোগ সূত্রে জানা গেছে, মোছাঃ কল্পনা খাতুন প্রাণিসম্পদ বিষয়ে ২০১৮সালে যশোরের আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে লেয়ার পালনের উপর ট্রেনিং গ্রহণ করে বর্তমানে একজন সফল উদ্যোক্তা। “মেসার্স কল্পনা লেয়ার ফার্ম” নামে তার বাড়িতে একটি মুরগীর ফার্ম রয়েছে। বর্তমানে একটি কুচক্র মহল তার বিরুদ্ধে সড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারী পাচ জনের মধ্যে তিনজনের মুরগীর ফার্ম রয়েছে। তাই কল্পনার প্রতি হিংসা করে তারা পরিবারের উপর অহেতুক ঝামেলা সৃষ্টি করে হয়রানি করছে। তার কার্যক্রম পরিচালনা করতে বাঁধা প্রদান করছে এবং তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি প্রদান করছে। ঘটনার বিষয়ে মিরাজ হোসেন বলেন, তারা মুরগী পোষে আমাদের গন্ধ লাগে আমি নিষেধ করেছি এবং এই বিষয় নিয়ে বসাবসি হয়। কিন্তু তারা মুরগী বিক্রয় করতে চেয়েছে। তবে তার মুরগী বিক্রয় করেনি। তার সহ তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, আমার নিকট একটি অভিযোগ এসেছে। আমি উক্ত বিষয়ের উপর দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














