এম হাসান মাহমুদ চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সাবেক এমপি মরহুম আবু সাঈদ মোঃ শাহাদৎ হুসাইনের মাজার জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে নেতৃবৃন্দ ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের পারিবারিক কবর স্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপির কবর জিয়ারত করেন। এরপর তারা প্রায়াত নেতার বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সাথে কথা বলেন ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খাইরুল ইসলাম, কৃষকদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও চৌগাছা উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, যশোর জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু আহমেদ, ইসমাইল হোসেন, শাহীনুর রহমান শাহিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা মাজেদুল ইসলাম, মেহেদী হাসানসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিথ ছিলেন।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...














