রানা আহম্মেদ অভি, ঝিনাইদহ ঃ ঝিনাইদহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে ‘দ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন ভবনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আনন্দ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে ৮ জন যুবকের মাঝে যুব ঋণের ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














