ঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকূপার মনোহরপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধাকে নৃশংসভাবে হত্যাকারীদের কঠোর শাস্তি এবং ফাঁসির দাবিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার(৩ নভেম্বর) সকাল ১০টায় মনোহরপু ইউনিয়নের দামুকদিয়া গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা (মন্নু), উপজেলা কৃষক লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন প্রমুখ। বক্তারা রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধার হত্যার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহত রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের মৃত আবুল হোসেন মৃধার চতুর্থ ছেলে ও বর্তমান মনোহরপুর মহিলা ইউপি সদস্য মোছাঃ তানিয়া বেগমের স্বামী। তাকে গত ২৫ জুলাই শৈলকুপা থানার একটি সালিশ বৈঠক থেকে বাড়ি ফেরার পথে রাত অনুমান ৯টার দিকে নিজ গ্রাম দামুকদিয়ায় ফেরার পথিমধ্যে এলোপাতাড়ি মারপিট ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় মারাত্মক জখম করে পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ২৬ জুলাই শৈলকুপা থানায় উকিল মৃধার সহধর্মিণী (ইউপি সদস্য) তানিয়া বেগম বাদী হয়ে ২৮ জনের নামসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। আসামীদের অধিকাংশই জামিনে এবং ৪ জন জেলা হাজতে রয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














