কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী ত্রাণ সহায়তার অংশ হিসেবে বুধবার (৩ জুন) বিকালে ‘স্টার্ট ফান্ড এবং ইউকে ইন বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘উত্তরণ’ উপজেলার খলিষখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। উত্তরণের পক্ষ থেকে পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, এনামুল ইসলাম, মোঃ আলামীনসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















