চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রবিবার বিকেলে চৌগাছা পৌর বিএনপির উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্ব ও বিএনপি নেতা আজগার আলীর সঞ্চালনায় সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, মোবারক হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ লতা, আইনাল বিশ্বাস, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, আঃ মালেক, শামছুল আলম, রফিউদ্দিন ব্যাপারী, আনিছুর রহমান, দাউদ বিশ্বাস, যুবনেতা জসিমউদ্দিন, শাহীনুর রহমান শাহীন, তৌহিদুর রহমান উজ্জ্বল, মিতু রহমান, সুজন হোসেন, সুমন হোসেন, কৃষকদল নেতা আশরাফ হোসেন, উজ্জল হোসেন, টিটো মিয়া, মুন্ন্না হাসান, ছাত্রনেতা শিহাবউদ্দিন, আব্দুল কাদের, ডালিম হোসেন প্রমুখ। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














