শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় চুরি হয়ে যাওয়া গরু ছিনিয়ে আনতে গিয়ে সাজ্জাদ লস্কর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাজ্জাদ উপজেলার আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত সাহেব লস্কর এর ছোট পুত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে সাজ্জাদ হোসেনের চাচাতো ভাই মিজার লস্করের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা গরু চুরি করে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক মিজার বিষয়টি বুঝতে পেরে বাড়ির সবাইকে ডাকাডাকি করে। পরে তার চাচাতো ভাই কুবাদ, সাজ্জাদ ও প্রতিবেশী মাসুম বিশ্বাস চোরদের গাড়ির পথ অনুসরণ করে মোটরসাইকেলযোগে গাড়ির পিছু ছুটতে থাকেন। পরে মাগুরা সদর উপজেলার আসবা গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছালে গরু বোঝাই ট্রাকটি বালির বাঁধে আটকে যায় তৎণাৎ সাজ্জাদ মোটরসাইকেল থেকে নেমে গরুবোঝাই ট্রাকে ঝাঁপিয়ে পড়লে চোরদের সাথে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে সাজ্জাদ গরু বোঝাই চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ঘটনাটি শোনামাত্রই মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম এর নেতৃত্বে সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস, শালিখা থানা ওসি তদন্ত বিশারুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ভুক্তভোগী পরিবারকে দোষীদের শাস্তির আওতায় আনতে সহযোগিতা কামনা করেন পাশাপাশি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণে শালিখা থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













