মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে শারিরীক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার নার্স সহ সকল কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাচ ধারন করে মানব বন্ধন ও কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এতে সেবা নিতে আসা রোগীরা চরম বিপাকে পরে। উল্লেখ্য ৮ নভেম্বর বিকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার কে মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার গোপালপুর গ্রামের রেজাউল এর ছেলে ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন মার পিট করে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। ঐ দিনই মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝিনাইদহ বিএমএ সভাপতি ডা: রেজা সেকেন্দার এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, বিএমএ সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন প্রমুখ। বক্তরা ২৪ ঘন্টার ভিতর আসামীদের গ্রেফতারের দাবী জানান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। খুব শিগরই তাদেরকে আটক করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














