নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমানের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে এমএম কলেজের সামনে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোর শহরে মিছিল করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। বিকালে শহরের দড়াটানা, হাসপাতাল মোড়সহ বিভিন্ন সড়কে এই মিছিল করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহসানুল করিম রহমান জানান, তিনি বাড়ির সামনের একটি দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় সন্ত্রাসীরা তার মাথায় হকস্টিক দিয়ে আঘাত করে। এসময় তিনি পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে বেড়ক মারপিট করে। তখন তিনি জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক সামস্ জানান, অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে এখন তিনি শঙ্কামুক্ত। এদিকে, ঘটনার প্রতিবাদে শহরে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা মিছিল করেছেন। মিছিলে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহবুব আলম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম রাকিব, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহবুব আলম বিদ্যুৎ বলেন, ‘আমরা সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিচার চাই। দ্রুত তাদের আটক করতে হবে।’যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘এমএম কলেজ এলাকায় হামলার ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।’
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















