প্রেস নোট : বিজয়ের ৫০ বছর পূর্তিতে যশোর জেলায় মাস জুড়ে সাংস্কৃতিক উৎসব করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর। জেলা শহরের কর্মসূচি ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবসে ঐতিহাসিক যশোর রোড সংলগ্ন শহরের উপকন্ঠে চাঁচড়া এলাকায় উদ্বোধন করা হবে। ১১ ডিসেম্বর ইতিহাসের আরেক স্বর্ণোজ্জ্বল দিন স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভার দিন শেষ হবে এ কর্মসূচি। এরপর পর্যায়ক্রমে দুদিন করে ৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসব সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জোট সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি দীপংকর দাস রতন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুরের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক অধ্যাপক মশিয়ার রহমান, অভয়নগরের সদস্য সচিব মনিরুজ্জামান, ঝিকরগাছার আহ্বায়ক নাসরিন নাহার আশা, চৌগাছার আনিসুর রহমান, মণিরামপুরের শান্তুনু চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














