কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় মোবারকগঞ্জ চিনিকল মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন (৬৫) নিহত হয়েছে। বুধবার দুপুরে কালীগঞ্জ শহরের পুরাতন হাট চাদনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং তিনি মোবারকগঞ্জ চিনিকল আবাসিক এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা, হাফেজ আলহাজ্ব জালাল উদ্দিন কালীগঞ্জ পুরাতন হাট চাদনি এলাকায় কাচা বাজার করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও মোবারকগঞ্জ চিনি কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীরা হাসপাতালে ছুটে যান। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্বিত করেছেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














