পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

0
314

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরার পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী ও পথচারি সুভাষ হালদার নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ ও পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এদূর্ঘটনা দুটি ঘটে।
নিগতরা হলেন, তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩৫) ও একই উপজেলার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী হালদারের ছেলে সুবাস হালদার (৭০) পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা জানান, দুপুরে পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ইঞ্জিনভ্যানের সাথে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এর আগে বেলা ১১ টার দিকে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সংলগ্ন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী সুবাস হালদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতীরা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here