নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে বাসায় ফেরার পথে কলেজছাত্র শাওন (২১) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া ছাত্রের নাম রকিবুল ইসলাম শাওন (২১)। তার পিতার নাম আবুল বাসার মোল্লা। তিনি একজন বিজিবি সদস্য। চাকরির সুবাদে তিনি পরিবার পরিবার নিয়ে যশোর শহরতলীর ঝুমঝুমপুর কাব মোড়ের নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। বিজিবি সদস্য আবুল বাসার থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেছেন, তার ছেলে গোপালগঞ্জ জেলার একটি সরকারি কলেজের অর্নাস (গণিত) বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সে গত ৫ নভেম্বর আমার বড় ছেলে (তার ভাই) পিলখানায় বিজিবিতে চাকরিরত আতিকুর রহমান রাব্বির কাছে বেড়াতে যায়। বেড়ানো শেষে গত ৮ নভেম্বর ঢাকার গাবতলি থেকে বেলা তিনটার দিকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি গাড়িতে করে যশোরের আসার জন্য রওনা হয়। সেই থেকে আমার ছেলে শাওন যশোর ঝুমঝুমপুরের বাসায় ফিরেনি। গত কয়েকদিন যাবত তার ব্যবহৃত মোবাইল ফোনটি (০১৮৪৫৯০০০০৫)বন্ধ রয়েছে। গত কয়েকদিন বিভিন্ন হাসপাতাল বা পুলিশ ষ্টেশনগুলোতে অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার মা পরিবারের সদস্য ভেঙ্গে পড়েছে। তাই গত ৯ নভেম্বর ঢাকার নিউমার্কেট থানায় ও ১০ নভেম্বর যশোর কোতয়ালি থানা পুলিশকে বিষয়টি লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে। তিনি ময়মনসিংহ জেলায় ৩৯ বিজিবির সিগন্যালের হাবিলদার হিসেবে কর্মরত আছেন বলে জানান। তিনি নিখোঁজ ছেলের সন্ধান দিতে ০১৭৬৭৮৮৩১৪১ এবং ০১৭১৫৩৪৩১২০ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














