ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্রের উদ্যোগে আজ ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যশোর জেলা সংসদ চত্ত্বরে করোনা মহামারীতে ১০০০ দরিদ্র নারী দল সদস্যদের খাদ্য ও সুরক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। কর্মসূচীর উদ্ধোধন করেন যশোর জেলা প্রশাসক জনাব মো: তমিজুল ইসলাম খান। খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্তিত ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, জনউদ্যোগ আহবায়ক প্রকৌশলী নাজির আহমেদ, প্রবীণ সাংবাদিক ও জনউদ্যোগ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন, উদীচী যশোর এর প্রাক্তন সভাপতি সোমেশ মুর্খার্জী, নারী নেত্রী ও জনউদ্যোগ সদস্য এ্যাড.কামরুন নাহার কনা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, যুব গ্রুপের আহবায়ক আলমগীর কবির। খাদ্য ও সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পরিাবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবন, ২ টি সাবান ও ৪ টি মাস্ক ।
উল্লেখ্য করোনা মহামারী শুরু থেকে এ পযর্ন্ত আইইডি যশোর কেন্দ্রের উদ্যোগে ২০০০ পরিবারের মধ্যে খাদ্য ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি














