কেশবপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
333

উদয় শংকর সিংহ,কেশবপুর ব্যুরো : কেশবপুরে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহিদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র রফিকুল ইসলাম। উপজেলা যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু পরিচালনায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ, এইচ এম আমির হোসেন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক সাহা.উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও কাউন্সিলর এবাদত সিদ্দিকী বিপুল, উপজেলা মহিলা আওয়ামী সভানেত্রী রাবেয়া ইকবাল, যুবলীগ নেতা রবিউল ইসলাম, অলোক চক্রবর্তী , জগাই ভদ্র, আল হেলাল , আল আলাল দিনু, লিটন গাজী প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here