মাসুদ রানা,মোংলা ঃ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই দূর্বৃত্তকে আটক করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে রবিবার সকাল (১৪ নভেম্বর) তাদের আটক করে বনবিভাগের স্মার্ট টিম। আটক ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মোঃ ওয়াহেদ শেখের ছেলে মোঃ ইয়াসিন শেখ (৩২) ও লতিফ খাঁয়ের ছেলে সাদ্দাম খাঁ (২৬)। চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক) মোঃ এনামুল হক এ তথ্য জানিয়ে বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এসময় তাদের হাতেনাতে আটক করে বনকর্মকর্তা গুলশাখালীর ফরেষ্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন। এসময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দাঁ কুড়াল ও একটি নৌকা জব্দ করা হয়। এদিন তাদের নামে বন আইনে (পি ও আর) মামলা দায়ের পর বাগেরহাট কোর্টে চালান দেওয়া হয়েছে বলেও জানা এসিএফ এনামুল।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














