সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র আয়োজনে মেডিক্যাল ক্যাম্পেইনে গরীব রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক রোগ নির্ণয় করে ৩শ’ রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এসময় লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন,সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ জেলার সীমান্ত সুরা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














