আলাউদ্দীন ভ্রাম্যমান প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনি আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮-নভেম্বর বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আবু ছালেক জেলা, মডেল থানার ওসি (তদন্ত) ইমরান আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নির্বাচন আচরণ বিধিসহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচন নিয়ে কঠোর হুসিয়ারী দিয়ে বলেন, নির্বাচনে প্রকাশ্যে সিল মারার দিন শেষ। ভোট কেন্দ্রে কোন ঝামেলা করা হলে সে যেই হোক পার পাবে না।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














