মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম ইসলাম মিলন বলেছেন, যশোরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা পাস করলেও তাদের দলে আর কখনো ফেরত নেয়া হবে না। একইসাথে যারা দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা চলমান রয়েছে। সোমবার প্রেসকাব যশোরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় সেখানে ২নং বন্দবিলা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুম রেজা উপস্থিত ছিলেন। বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী মাসুম রেজা খানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামীলীগের নেতা-কর্মীদের সংখ্যা বেড়ে গেছে। পাশাপাশি বিএনপি ভোটে না থাকায় দলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে। এসব বিদ্রোহী প্রার্থীদের নিবৃত্ত করতে আমরা সাংগাঠনিক ব্যবস্থা গ্রহন করছি। ইতিমধ্যে শার্শার বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়েছে। বাকি বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলার যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভোট করছে সেসব প্রার্থীদেরও আজকালের মধ্যে বহিস্কার করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা মনোনয়ন পাচ্ছে তা সবই কেন্দ্রের সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রাহী প্রার্থী মাসুম রেজা খান। এসময় তিনি উল্লেখ করেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র পার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম। এটি দলের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত ছিল। কেননা ওই ইউনিয়নে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি বিএনপি থেকে সদ্য আগত। যে কারনে আমি আওয়ামীলীগের পরিবারের সন্তান হিসেবে মেনে নিতে পারিনি। বিএনপি পরিবারের থেকে আসা কোন ব্যক্তি আওয়ামীলীগের মনোনয়ন পেলে সেটা পরীতি আওয়ামীলীগ নেতা কর্মীগের বঞ্চিত করা হয় কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, কেউ বিএনপি থেকে আমাদের দলে আসতে পারবেনা এমন কোন বিধান নেই। অনেকেই বিএনপি থেকে এসে দলের বিভিন্ন পদ পদবী পেয়েছেন। সংবাদ সম্মেলনে বিদ্রোহী প্রার্থী মাসুম রেজা বলেন, আমি যে দলের নীতি ও আদর্শ ধারণ করি সেই দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকার পে অবস্থান নিতে আমি নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন, আক্তারুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















