মোক্তার হোসেন মুক্তি ঝিনাইদহ : প্রায় এক যুগ পর ঝিনইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন সারিত এক প্রজ্ঞপন থেকে প্রশাসক নিয়োগের এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ২৫ বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলামকে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। সীমানা জটিলতা মামলায় প্রায় ১১ বছর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন বন্ধ রয়েছে। সম্প্রতি হাই কোর্টের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান প্রজ্ঞাপন হাতে পাওয়ার কথা স্বীকার করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম জানান, তাকে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের কথা তিনি জানতে পেরেছেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় রয়েছেন। ফিরে এসে দায়িত্ব গ্রহন করবেন। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, পৌরসভায় প্রশাসক নিয়েগে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই চিঠিটি হয়তো এসেছে। তিনি বলেন আমি এখনো চিঠি হাতে পায়নি, তবে দায়িত্ব বুঝে নিলে তা হস্তান্তর করতে আমি প্রস্তুত আছি। উল্লেখ্য ঝিনাইদহ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালের ১৩ মার্চ তারিখে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














