শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা শিহাবুজ্জামান (শিহাব মোল্লা)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুসরণ করে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান তিনি। জানা যায়, শিহাব মোল্লা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামের প্রয়াত শিক আব্দুল কুদ্দুস মোল্লার সন্তান। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী। ঝিনাইদহ কেসি কলেজে অধ্যায়নকালীন ছাত্রলীগের রাজনীতির থেকে রাজনৈতিক পথচলা শুরু করেন তিনি। ১৯৯৫-৯৭ সাল পর্যন্ত ঝিনাইদহ কেসি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা কৃষকলীগের সদস্য হিসেবে যুক্ত আছেন। আবাইপুর ইউনিয়নের সাধারণ ভোটাররা জানান, বর্তমান চেয়ারম্যান সহ যে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের মধ্যে সাধারন ভোটারদের মুখে শোনা যাচ্ছে এ আওয়ামী লীগ নেতার নাম। শিহাব লোক হিসেবে ভাল মনের মানুষ। তার তেমন কোন বদনাম নেই। তিনি করোনাকালীন জনগণে পাশে থেকেছেন। চেষ্টা করেছেন মানবিকভাবে সাহায্য সহযোগিতা করার। এছাড়া কয়েকজনকে ঘরও নির্মাণ করে দিয়েছে বলেও জানান সাধারণ ভোটাররা। আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য ইলÍুতমিশ জানান, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিহাব একজন জনদরদী মানুষ। তিনি সবসময় সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার বাবা জীবদ্দশায় ছিলেন একজন প্রগতিশীল রাজনীতির নিবেদিত প্রাণ। সে সবসময় গরীব ও কৃষককের অধিকার আদায়ের লে সংগ্রাম চালিয়ে তৎকালীন সময়ে জিয়া ও এরশাদের আমলে বার বার কারাবরণ করেছেন। সেেেত্র ইউনিয়ন সাধারণ তাকে মনে করেন তিনি একজন সৎ, নির্ভিক ও জনদরদী প্রার্থী। তিনি মনোনয়ন পেলে তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করার কথাও জানান। চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী শিহাব মোল্লা বলেন, তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তার পিতা একজন শিক ছিলেন। তিনি তার জীবদ্দশায় প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বুকে ধারণ করে ছাত্র জীবনে রাজনীতি থেকে শুরু করে তিনি আজ অবধি পর্যন্ত বিভিন্ন সামাজিক গঠনমূলক ও আওয়ামী রাজনীতির কাজ করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ল্য বাস্তবায়নের জন্য সর্বদা তিনি বদ্ধপরিকর। তিনি নৌকার মনোনয়ন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের মানুষের জন্য নিরলসভাবে কাজ অব্যাহত রাখার কথা জানান। তিনি সাধারন ভোটারদের কাছে দোয়া চেয়েছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















