এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজী নাজমুল হুদা ও এসআই বুলবুল আহমেদ কে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাতে তাদের প্রত্যাহার করা হয় বলে পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। এদিকে মঙ্গলবার রাতেই পাটকেলঘাটা থানায় নবাগত ওসি কাঞ্চন কুমার রায় যোগদান করেছেন। অভিযোগ উঠেছে শনিবার সকালে পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আকরাম সরদারের মেয়ে রুপা খাতুন (২৫) তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করে। ওসি নাজমুল হুদা ঐ মহিলার অভিযোগ পেয়ে তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। অতপর ওসি ঐ মহিলার লিখিত অভিযোগটি থানার এসআই বুলবুল আহমেদ কে দিয়ে ঐ নির্যাতিত মহিলার সাথে যোগাযোগ করতে বলেন। পরে ওসির পক্ষ থেকে রুপা খাতুন বের হয়ে আসলে এসআই বুলবুল পুনরায় টাকার দাবী করেন। পুলিশের দুই কর্মকর্তার এহেন অনৈতিক ঘুষ দাবীর ফলে মোবাইল ব্যাংকির বিকাশের মাধ্যমে ঐ মহিলা ১০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু স্বামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় রোববার রুপা খাতুন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি বরাবর অভিযোগ দায়ের করেন। পরে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক পুলিশি তদন্তে ঘটনার প্রাথমিক সতত্যা পেয়ে মঙ্গলবার দুপুরে ওসি হাজী নাজমুল হুদা ও এসআই বুলবুল আহমেদকে প্রত্যাহার করা হয়। সাতক্ষীরা পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানাগেছে, ওসি ও এসআই এর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














