ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচকাউনিয়া গ্রাম থেকে ইজিবাইকসহ তিন চোরকে আটক করেছে ঝিনাইদহ র্যাব। তারা পেশাদার ইজিবাইক চোর বলে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আটককৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাজী আফসার মোল্লাল ছেলে মো: রাসেল হোসেন (৩৫), যশোরের বাঘারপাড়া উপজেলার জামালপুর গ্রামের পরশ মোল্লার ছেলে মো: আব্বাস আলী (৩৮) ও কালীগঞ্জের কাবিলপুর গ্রামের গৌতম ভৌমিকের ছেলে দীপ ভৌমিক (২৫)। তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ইজিবাইক ও ১০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। র্যাব সুত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে র্যাব কালীগঞ্জের পাঁচকাউনিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় তিন চোর মন্ডল রাইস মিলস এলাকায় কালীগঞ্জ থেকে খাজুরা বাজার গামী পাকা সড়কে একটি সচল ইজি বাইকের সাথে অপর একটি ইজি বাইক বেধে চালিয়ে যাচ্ছিল। সন্দেহ হলে র্যাব তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আসামীরা দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত বলে তারা স্বীকার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














