নড়াইল প্রতিনিধি: নড়াইলে গ্রাম বাঁংলার ঘরে ঘরে আগে এমন কিছু জিনিস পাওয়া যেত,যেগুলি এখন নাম শোনা গেলেও দেখা পাওয়া দুস্কর। অথচ এই ঐতিহ্যবাহী জিনিসগুলি বছরের পর বছর ধরে বাংলার সংস্কৃতির এক একটি উপাদান । গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক । যেগুলি গ্রাম বাংলার গৃহস্থের সচ্ছলতা ও সুখসমৃদ্ধির প্রতীক হিসেবে প্রচলিত ছিল । দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এইসব হস্তশিল্প । আগের মতন তেমন একটা চোখে পড়ে না এসব পন্য । এক সময় আমাদের নড়াইল জেলায় বাঁশের তৈরি এই জিনিসের অনেক প্রচলন ছিল । তখন প্রতি বাড়িতেই গেলে কিছু না কিছু হস্তশিল্প নজরে আসতো । কিন্তু বর্তমানে তা নেই বললেই চলে।বর্তমানে কিছু পরিবার এসব হস্তশিল্পের কাজ ধরে রেখেছে । আমরা চাইলেই পারি এই হস্তশিল্প ধরে রাখতে তাদের পন্য ব্যবহার করে। সাধারণত গ্রামের লোকেরা এ শিল্পের সঙ্গে জড়িত এবং বেশির ভাগ তারাই এসব ব্যবহার করে। কুলা,মাথলা, ঝুড়ি, ওড়া, মাচা, মই, মাদুর, ঝুড়ি, ফাঁদ, হস্তশিল্প ইত্যাদি ছাড়াও মৃতদেহ সৎকার ও দাফনের কাজেও বাঁশ ব্যবহূত হয়। বাঁশকে দরিদ্র মানুষের দারুও বলা হয়। নিত্য ব্যবহার্য এই বাঁশ কালক্রমে লোকসংস্কৃতি ও কারুশিল্পের প্রধান উপকরণ হয়ে ওঠে। বাংলাদেশে প্রায় ২৬ প্রজাতির বাঁশ পাওয়া যায়।তারমধ্যে মুলিবাঁশ, তল্লাবাঁশ ও বইরা বাঁশ দিয়ে শিল্পকর্ম করা সহজ। বাঁশের তৈরি এই শিল্প দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও আদিবাসীদের জীবনাচরণ প্রতীক। আর্দ্র আবহাওয়ার কারণে বাঁশের তৈরি শিল্পকর্ম দীর্ঘস্থায়ী না হলেও লোকজীবনে ব্যবহারের বহুমাত্রিকতা ও প্রয়োজনের কারণে এই শিল্পকর্ম বংশপরম্পরায় চলে আসছে দীর্ঘ সময় ধরে। স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় তাদের পূর্ব পুরুষরাও নাকি এ কাজের সাথে জড়িত ছিল । তাদের কাছ থেকেই তারা কাজ শিখেছে । তারা জানান নড়াইলে বর্তমানে প্লাষ্টিক পন্যের প্রতি মানুষের আগ্রহ বেশি। কারণ তা তুলনামূলক দাম কম ও আর্কষনীয় । যে কারনে তাদের তৈরি পন্য বাজারজাত হয় কম । অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে । বর্তমানে এ পেশায় কাজ করা তাদের জন্য দায় হয়ে দাড়িয়েছে । যারা অন্য কোন কাজ পারেনা তারা এ কাজ ছাড়া ।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...














