চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
4

স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সহ সভাপতি নূর ইমাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি আবু তালেব,সহ সভাপতি অলিয়ার রহমান, সহ সভাপতি মামুন সহাসিন, সদর উপজেলা মহিলা দলের সহ সভাপতি শেলিনা পারভীন শেলী, সদর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব গাজী, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ,ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,নাহিদ হাসান তপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক আসলাম শিকদার, ইউনিয়ন কৃষক দলের আহবায়ক জিয়াউর রহমান, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেহেদিসহ বিভিন্ন ওয়াড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা করা হয় এবং প্রতিটি ওয়াডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here