তালা প্রতিনিধি ॥ তালায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের সদস্যদের নিয়ে পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন করা হয়। এ সময় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে হাড়িভাংগা আম, ড্রাগন ফল ও কচু চাষের উপকারিতার উপর আলোচনা এবং তেঁতলিয়ার সুমুজদিদপুর ও ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামে পাইলটিং প্রকল্প পরিদর্শন করা হয়। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, এশিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম এবং প্রকল্পের ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নের সদস্যবৃন্দ। এ সময় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম, এর উপকারিতা এবং প্রভাবে উক্ত দুই ইউনিয়নের মানুষের কৃষিেেত্র যে উন্নয়ন সাধিত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া টিআরএম বাস্তবায়নে উত্তরণের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এ সময় ইসলামকাটি এবং তেঁতুলিয়া ইউনিয়নে উত্তরণের এশিয়া প্রকল্প কৃষি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














