১। র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। ঘটনার বিবরণঃ ইং ১২/১২/২০২১ তারিখ ১৬.০৫ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার ঝিকরগাছা থানাধীন মেইন রোড গদখালি বাজারস্থ মেসার্স স্বাধীন ষ্টোর এর সামনে ০২ জন ব্যাক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করে তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাইয়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংগীয় অফিসার ও ফোর্স সহ ইং ১২/১২/২১ খ্রিঃ ১৬.৫০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যাক্তি পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ ইব্রাহিম হোসেন (৩০)’ পিতা-মোঃ আবুল হোসেন @ টেলু, মাতাঃ মোছাঃ ফাতেমা, সাং- নীলকন্ঠ নগর, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোরকে ধৃত করে এবং ২। মোঃ নেদা@টেরা নেদা (৩২), পিতাঃ সিদ্দিক ব্যাপারী সাং-সৈয়দ পাড়া, থানাঃ ঝিকরগাছা, জেলাঃ যশোর কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীর নিকট হতে (১) ইয়াবা ১৭০ পিস (২) মোবাইল ০১ টি (৩) সিমকার্ড ০১ টি উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর উপরোক্ত নাম ও ঠিকানা জানা যায়।
৩। উদ্ধারকৃত আলামতসহ যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক)/৪১ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি















