মোংলা প্রতিনিধি : মোংলায় ঘরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে শিশু সন্তানের গলায় ছুরি ধরে নগদ অর্থসহ স্বর্নালংকার লুট করে নিয়েছে মুখোশদারী একদল দুর্বৃত্তরা। বুধবার দিনগত গভির রাতে মোংরা উপজেলার দণি চাঁদপাই মেশেরশাহ মাজার এলাকায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাথে দুই থেকে তিনজন জড়িত বলে ধারনা করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এব্যাপারে বৃহস্পতিবার সকালে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দণি চাঁদপাই গ্রামের মেশেরশাহ মাজার এলাকার মুদি ব্যবসায়ী আসলাম মৃধা সাগর (৩১) অন্যান্য দিনের মত বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবার লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত সাড়ে ৩ টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তরা কৌশলে সাগরের দরজার লক ভেঙ্গে ঘরে ঢুকে পড়েন। এ সময় মুখোশধারীরা তাদের একমাত্র শিশু কন্যা তাসলিনের (১৩ মাস) গলায় ছুরি ধরে শিশুর মায়ের কাছে আলমারীর চাবি চান। এতে সাগর ও তার স্ত্রী লীলা বেগম (২৬) ভয়ে তাদেরকে চাবি দিয়ে দেন। চাবি নিয়ে মুখোশধারীরা আলমারীতে থাকা নগদ ৭০ হাজার টাকা ও ৫/৬ ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। বাড়ীর মালিক সাগর বলেন, রাত তিনটা থেকে সাড়ে ৩টার দিকে দরজা ভেঙ্গে দুই থেকে তিনজন মুখোশধারী লোক ঘরে ঢুকে আমাদের ১৩ মাস বয়সের শিশু কন্যার গলায় চুরি ধরে চাবি নিয়ে টাকা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনার সময় ঘরের মধ্যে দুই তিনজন ঢুকেন, বাহিরে কয়জন ছিল, নাকি ছিলনা তা আমরা দেখিনি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি, পুলিশ এসে পরিদর্শনও করে গেছে। তবে তারা এখন পর্যন্ত এঘটনার কোন কুল কিনারা করতে পারেনী। মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত চলছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














