শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার রাত ৯টায় উমেদপুর ইউনিয়নের নৌকা মার্কা প্রার্থী সাবদার হোসেন মোল্লারমটর সাইকেল বহরে সন্ত্রাসী হামলায় ৯টি মটর সাইকেল ভস্মিভুত ও ৭ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থী আব্দুল্লাহ শেখের স্বমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন নৌকা মার্কার প্রার্থী সাবদার হোসেন মোল্লা। তিনি জানান যে নির্বাচনি প্রচারনায় রয়েড়া মাদ্রাসা এলকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আনারস মার্কার শেখ আবদুল্লাহর সমর্থকেরা হামলা চলিয়ে তার বহরের ৯টি মটর সাইকেলে অগ্নিসংযোগ করে এবং তাকে হত্যার জন্য আক্রমন করে। এব্যপারে সতন্ত্রপার্থী আব্দুল্লাহ শেখ জানান তারসমর্থকদের উপর প্রতিপক্ষ সাবদার হোসেন মোল্লার সমর্থকরা হামলা করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান রয়েড়া বাজারে নির্বাচন কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে শৈলকুপার সকল ইউনয়নেই প্রার্থীদের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে । অবস্থা নিয়ন্ত্রনে পুলিশ বেসামাল হয়ে পড়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














