কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয় ভাংচুর, কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেওয়াসহ নানা অভিযোগ এনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে কেশবপুর প্রেসকাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের কর্মীরা আমার আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। শুক্রবার রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমার আরও একটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে। এছাড়া আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি দ্রুত প্রশাসনিক হস্তপে কামনা করেছেন। এ ব্যাপারে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের বিশ^াস বলেন, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ দিচ্ছেন।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














