প্রেস বিজ্ঞপ্তি : আদ্ দ্বীন যশোরের সহযোগিতায় সোমবার থেকে মুসলিম এইড ইন্সটটিটিউট অব টেকনোলজি – এমএআইটি যশোর ক্যাম্পাসে শুরু হয়েছে ৩ মাস ব্যাপী ফ্রি মোবাইল ফোন সাভির্সিং প্রশিক্ষণ কোর্স। সকালে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) নাজমুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইড ইউ কে প্রোগ্রাম অফিসার ইন্ট্রারন্যাশনাল (প্রোগ্রাম) মোশারফ হোসেন, আদ্ দ্বীন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ডিজিএম শহিদুল ইসলাম, এমএআইটি যশোর এ্যাডমিন অফিসার ইয়াহিয়া মোহাম্ম্দ খালেদ, এ্যাডমিশন এন্ড জব প্রেসমেন্ট অফিসার নূর ইসলাম, প্রোগ্রামের প্রশিক্ষক আজিম হোসেন মিন্টু প্রমুখ। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় বেসরকারী মানবিক উন্নয়ন সংস্থা আদ্ দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের সুবিধাভোগী পরিবারের বেকার সন্তানদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষজনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “ পাথওয়েজ টু প্রসপারিটি ফর এ্যাক্সট্রিমলি পুওর পিপল ( পিপিইপিপি) ” প্রকল্পের আওতায় ৩ মাস ব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষনের মাধ্যমে এসব বেকার যুবকদের কর্মক্ষম করে তোলা হবে। প্রধান অতিথির বক্তৃতায় মুসলিম এইড এর কান্ট্রি ডিরেক্টর আব্দুর রহিম বলেন, মুসলিম এইড সরকারের বেকারত্ব দূরীকরণ প্রকল্পের অংশীদার। আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দেশের বেকার যুব সমাজকে হাতে কলমে বিভিন্ন প্রকারের প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদেরকে কর্মক্ষম করে তোলার আপ্রাণ চেষ্টা করছি। আজকের এই আয়োজন তারই একটি অংশ বিশেষ মাত্র। আমরা বিশ^াস করি আজ থেকে মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিস এবং আদ্ দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার একত্রে মানবকল্যানে কাজ করার ব্রত গ্রহণ করলো। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ দিয়ে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














