নড়াইল প্রতিনিধি ঃ লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত ইলিয়াস শেখ (৫০) লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকার মরহুম দবির শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ইলিয়াস শেখ ও তার সহযোগী মোটর সাইকেলযোগে সোমবার রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে মহাজন এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। তারা লক্ষ্মীপাশা-মহাজন সড়কের খলিশাখালি এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি কাটার ট্রলির সাথে সজোরে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী ইলিয়াস, সুজন ও ট্রলির হেলপার হাসিব গুরুতর আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আহত ইলিয়াসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সোমবার রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপর আহত হাসিব ভুইয়াকে (২১) রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এবং সুজন মন্ডলকে (৩২) যশোর আব্দুর রউফ পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














