সাতক্ষীরা প্রতিনিধি ঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শত বর্ষ উপলে সাতক্ষীরায় ভারত সরকার কর্তৃক প্রদত্ত অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে উক্ত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। রাজেশ কুমার রায়না এ সময় বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একই মায়ের দুটি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। আগামীতেও যে কোন অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতীরা সিভল সার্জন ডা. হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার প্রমুখ।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














