কালিয়া নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়ায় গ্রামীন ব্যাংকের টাকা নিয়ে পলায়ন কালে টিটো খান (৩০) নামে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে ব্যাংক কর্তৃপ। ১৩ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত টিটো খুলনা জেলার তেরখাদা থানার কোলা গ্রামের হারুন খানের ছেলে। ব্যাংক সূত্রে জানা যায়, গেটে একটি এ্যাপাসি মটরসাইকেল রেখে লোকটি ভিতরে প্রবেশ করে। মাঠকর্মীরা কালেকশন করে অফিসে ফিরে তাদের ব্যক্তিগত ড্রয়ারে টাকা রেখে ব্যাংক অভ্যন্তরে ঘোরাঘুরি করছিল। ওই লোকটি হঠাৎ মাঠকমী জসিমের ড্রয়ার টেনে ৩৭ হাজার ৯শত ৫ টাকা নিয়ে মোটরসাইকেলে চম্পট দেওয়ার প্রাক্কালে কর্মীরা তাকে ধরে থানার খাশিয়া ইউনিয়রে বিট পুলিশ অফিসার রঞ্জিত কুমার সেনের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম তাকে দন্ডবিধির ৩৫৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করেন।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














