এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরা গোপিনাথপুর পাওয়ার গ্রেড পাওয়ার হাউজ থেকে পাটকেলঘাটা পল্লী বিদূৎ সমিতি ৩৩হাজার ভোল্টের পোল ৮কিঃ মিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গা ঘেষে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে সংযোগ নেওয়ায় বিপদজনক হয়ে উঠেছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তথ্য অনুসন্ধানে জানাগেছে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে ২৪ ঘন্টা দুর পাল্লার পরিবহন ভোমরা স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক মালামাল নিয়ে, লোকাল বাস যাত্রী নিয়ে, এছাড়া ছোট বড় মিলে হাজার হাজার যানবাহন চলাচল করে। প্রায়ই বাস ট্রাকের চালকরা পাল্লা দিয়ে আগে উঠার চেষ্টা করে। এতে করে চালকেরা নিয়ন্ত্রন হারিয়ে উক্ত ৩৩ হাজার বিদ্যুতের পোলের গা ঘেষে বাস ট্রাক খাঁদে পড়তে দেখা যায়। উক্ত বাস ট্রাক বিদ্যুতের পোলে ধাক্কা খায় তাহলে পোল ভেঙ্গে যাত্রীবাহী বাসের উপরে পড়লে তখন বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তখন এই দূর্ঘটনার দ্বায় দায়িত্ব কী পল্লী বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষ নেবে ? এব্যাপারে পাটকেলঘাটা এলাকার অভিজ্ঞমহলের অভিযোগ এ ৩৩ হাজার বিদ্যুতের পোল সরিয়ে সড়ক ছাড়া ২শত গজ দূর দিয়ে সংযোগ নেওয়ার আহবান।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














