রাজিয়া সুলতানা,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : মাদ্রাসা শিক্ষকের বেদম মারপিটে মাদ্রাসার ছাত্র মোঃ আরিফ বিল্লাহ(৯) অসুস্থ হয়ে মৃত্যবরণ করেছে। রবিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রের মৃত্য হয়। এলাকাবাসী, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার লংকারচর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলামের ছেলে মোঃ আরিফ বিল্লাহ শালনগর ইউনিয়নের মন্ডলবাগ এতিম খানা রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। গত সোমবার (১৭ জানুয়ারি) মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লার দুইশত টাকা মাদ্রাসা থেকে হারিয়ে যায়। ওই শিক্ষক চোর সন্দেহে মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রকে মারপিট করে। এমনকি হাফেজি বিভাগের ছাত্র মোঃ আরিফ বিল্লাহ কে রাত ৮টার দিকে প্রচন্ড মারপিট করে ওই শিক্ষক। একপর্যায়ে আরিফ অসুস্থ হয়ে পড়লে তাকে মাদ্রাসা থেকে বের করে দেয় অভিযুক্ত শিক্ষক। খবর পেয়ে আরিফের স্বজনরা তাকে উদ্ধার করে মন্ডলবাগ গ্রামের আত্মীয় হাফিজুর রহমান মুন্সীর বাড়িতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ২৩ জানুয়ারি সন্ধ্যায় আরিফ বেশি অসুস্থ হয়ে পড়লে হাফিজুর রহমান মুন্সী বিষয়টি ছাত্রের বাবাকে জানান। ছাত্রের ফুপা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে যান। সেখানেই আরিফের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতেই লোহাগড়া থানায় ওই ছাত্রের লাশ নিয়ে আসে। নিহত ছাত্রের বাবা মোঃ নুর ইসলাম জানান, আমার ছেলেকে শিক্ষক মোঃ আব্দুল্লা বেদম মারপিট করেছে। যে কারনে আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি মামলা করবো। অভিযুক্ত শিক্ষকের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন জানান, সোমবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














