মোংলা প্রতিনিধি : সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রতিবাদ করায় বাবা মেয়েকে মারধর করে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা রাতে মোংলার বৈদ্যমারি বাজারে এ হামলায় শিকার হয় দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী গণি বেপারী (৬৩) এবং তার মেয়ে রহিমা বেগম (২৬)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় ৬জনকে অভিযুক্ত করে মোংলা থানায় অভিযোগ দেয়া হয়েছে। থানায় দেয়া লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে ৭টার দিকে বৈদ্যমারি বাজারে নাছিমা বেগমের দোকানের সামনে মৎস্য ব্যবসায়ী গণি বেপারী অপর মৎস্য ব্যবসায়ী মোঃ নজরুল বেপারী জেলেদের দিয়ে কেন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরে এই নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ নজরুল বেপারী, মোঃ শহিদ বেপারী, মহিদ বেপারী, জাহিদ বেপারী, রহিম বেপারী বৈদ্যমারি আগলাদিয়া এবং মিলন বেপারী পিতা মোঃ নজরুল বেপারীসহ অজ্ঞাতনামা ৪/৫জন কেন বিষ প্রয়োগের কথা বললো সেকারনে মৎস্য ব্যবসায়ী গণি বেপারী এবং তার মেয়ে রহিমা বেগমের উপর হামলা চালায়। লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিটে আহত গণি বেপারী এবং তার মেয়ে রহিমা বেগমকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, বৈদ্যমারি বাজারের সংঘর্ষে আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে, তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে প্রতিপক্ষ মোঃ নজরুল বেপারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি। হামলার বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গণি বেপারীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














