শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে ২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবি লীগের উপজেলা শাখার সভাপতি মহিত কুমার মন্ডলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার আহবায়ক সালাউদ্দীনের আকষ্মিক মৃত্যুতে সভার শুরুতে শোক পালনে উপস্থিত সকলে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন। আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত বক্তব্য রাখেন- উপজেলা শাখার সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সন্তোষ কুমার মন্ডল, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংবাদিক এসকে সিরাজ মধুজিৎ রপ্তান, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ডাঃ সোলাইমান, মোঃ রফিকুল ইসলাম, অসিত মন্ডল, আফসার আলী, শফিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ। সভায় মৎস্যজীবি জেলে নিবন্ধন হালনাগাদকরণ, মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে সকল মৎস্যজীবিদের খাদ্য সহায়তা প্রদান, কারেন্ট ও বেইনতি জাল সহ সকল নিষিদ্ধ জাল ধ্বংস করা অভিযান জোরদার, মৎস্যজীবিদের পৃথক রেশনের ব্যবস্থা, এসএ ম্যাপ অনুযায়ী সকল জলমহালের সিমানা নির্ধারন ও সংরক্ষনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়। এসময় উপজেলা ব্যাপি বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














