নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক প্রচারণায় এসপি প্রবীর কুমার রায়।সম্প্রতি করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নড়াইল রুপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল ও চৌরাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা সংক্রমণ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণায় অংশগ্রহণ করেন নড়াইলের পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। পুলিশ সুপার সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সার্বিক কার্যক্রম পরিচালনা ও চলাচলের জন্য অনুরোধ করেন। করোনা সংক্রমণ রোধকল্পে তিনি সকলকে মাক্স পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন। এ সময় জনাব মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জনাব মোঃ শওকত কবীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল সদর থানা, জনাব শিমুল কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা শাখা সহ নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং জনসাধারণ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














