মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাউলিপাড়া এলাকায় রাস্তার পাশের ঢালুতে পলিথিন ও কাপুড়ে মোড়ানো একটি প্যাকেট দেখতে পায় স্থানীয়রা। কয়েকজন মিলে প্যাকেটটি রাস্তার উপরে নিয়ে আসে। পরে পলিথিনের মুখ খুলতেই চোখে পড়ে অপরুপ চেহারার একটি ফুটফুটে নবজাতকের মরাদেহ।স্থানীয় সাবেক মেম্বর রসকান্ত বিশ^াসের বাড়ীর পাশে রাস্তার ঢালুতে মঙ্গলবার সকালে এই অজ্ঞাত নবজাতকের মৃত্যদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শিরা জানান, শিশুটিকে কে বা কারা পলিথিন ও ছেঁড়া কাপুড়ে জড়িয়ে রাস্তার পাশে ফেলে যায়। পরে প্যাকেটটি পথচারীদের নজরে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নবজাতকের মরাদেহ উদ্ধার করে। মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এই নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা নবজাতকের এই মরাদেহ রাস্তার পাশে ফেলে গেছে সেটা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...













